বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

নিকট একখানা ছোট স্কুল-পাঠ্য পুস্তক আনিয়া জিজ্ঞাসা করিল, ‘তোমার কি এই বইয়ের কথা মনে আছে?’ আমি বলিলাম, ‘না’। তখন সে বলিল, ‘সতর বৎসর পূর্ব্বে তুমি তোমার ক্লাসের প্রত্যেক ছাত্রীকে ইহার এক এক খণ্ড দান করিয়াছিলে। আমি কোন কিছুর পরিবর্ত্তেই ইহা হাতছাড়া করি নাই।’ আমি আমার সকল ছাত্রীকেই মাঝে মাঝে চিঠি লিখিতাম, অন্য ছাত্রীরা সেই সব চিঠির কথা উল্লেখ করিয়াছে। তাহাদের মধ্যে এই তিন জন এখন রবিবাসরীয় বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর কাজ করে! তাহারা যে সকলেই ঈশ্বরকে স্বীকার করতঃ ধর্ম্মপথে চলিতেছে, এবং বিশেষ অনুরক্তির সহিত তাহাদের কার্য্য সম্পাদন করিতেছে, ইহা কি পরম আনন্দের কথা! প্রার্থনা করি, ঈশ্বর দয়া করিয়া তাহাদিগকে আশীর্ব্বাদ এবং অপরের কল্যাণ ও সুখের কারণ করুন।