এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় অধ্যায়
১৮৮৩ — ১৮৮৮
দক্ষিণ হস্তের অপসারণ
প্রভু যীশু, আমি তোমার নিজ হাত হইতে
এই বেদনার দান গ্রহণ করি;
ইহাকে সাহসের সহিত বহন করিবার শক্তি
তুমিই প্রদান করিবে।
দুর্ব্বল আমি সর্ব্ব প্রকার চেষ্টায় অক্ষম, অতএব
বিমল আনুগত্যে আমাকে তোমার বক্ষে
শান্ত হইয়া বিশ্রাম করিতে দাও।
এফ্ আর্ হ্যাভারগেল
আমার যে প্রিয় ডাক্তার বন্ধু (ডাক্তার ম্যাক্) ১৮৭৬ সন হইতে আমাকে চিকিৎসা করিয়া আসিতেছিলেন, তাঁহাকে শারীরিক অসুস্থতার জন্য বাধ্য হইয়া কর্ম্ম পরিত্যাগ করিতে হইয়াছিল। তিনি স্কটলণ্ডে চলিয়া গেলেন। আমাদের বিদায়-গ্রহণটা খুব গাম্ভীর্য্যপূর্ণ হইল। আমরা উভয়েই খুব অসুস্থ, আমাদের এই পৃথিবীতে আর দেখা না-ও হইতে পারে; কিন্তু আমরা জানিতাম, আমাদের ‘স্বদেশে’, পিতার গৃহে, আবার মিলন হইবে। তিনি অপর একজন চিকিৎসকের উপর তাঁহার রোগীদের