বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

দেখিবেন। এই ব্যারামটা বড় জটিল—ইহাতে সমূহ ধৈর্য্যের প্রয়োজন, সময় অনেক লাগিবে। এবং কোন প্রকার বাহ্য ঔষধ প্রয়োগে বিশেষ লাভ হইবে না। আমি তাঁহাকে আমার অবস্থার কথা বলাতে, তিনি অনেক টাকা নিবেন না, ইহাই আমাকে বলিলেন।

 যাহাতে সকল সময় আমাকে দেখিবার সুবিধা হয়, সেই জন্য কয়েক মাস তাঁহার চিকিৎসাধীন হইয়া থাকার পর, তিনি আমাকে তাঁহার বাড়ীতে থাকিতে অনুরোধ করিলেন। ১৮৮৪ সনে ক্রমে আমার অবস্থার একটু উন্নতি হইল, এবং বাহুর ক্ষতটাও সারিয়া গেল। আমার স্বপক্ষে যে সমস্ত অসংখ্য প্রার্থনা করা হইয়াছিল, তদুত্তরে আমার জন্য অবলম্বিত উপায়সমূহের উপর ঈশ্বরের আশীর্ব্বাদ বর্ষিত হইয়াছিল। ক্রমাগত পাঁচ বৎসর কাল যে বস্ত্রবন্ধনী আমি ব্যবহার করিতেছিলাম, ১৮৮৫ সনে তাহা ছাড়িয়া দিয়া বাহুখানা একটু ব্যবহার করিতে সমর্থ হইয়াছিলাম। ডাক্তার ‘আর’ অত্যন্ত ধৈর্য্যের সহিত আমার প্রতি খুব সদয় ব্যবহার করিতেছিলেন। আমার প্রেমময় ত্রাণকর্তা কেমন যত্নে ও প্রেমে আমাকে পরিচালিত করিয়াছেন ভাবিয়া, আমি তাঁহার চরণে কৃতজ্ঞ ছিলাম।

 ১৮৮৬ সনে আমার আবার সঙ্কটাপন্ন পীড়া হইয়াছিল— জীবনের আশা ছিল না। এই কথা শুনিয়া আমি আনন্দিত