বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

 মৃত্যুর এত কাছে গিয়াও দুঃখক্লেশ ভোগের জন্য আবার আমাকে ফিরিয়া আসিতে হইল বলিয়া, আমি অত্যন্ত নিরাশ হইয়া পড়িলাম। ইহা আমার পক্ষে বড় ক্লেশকর বোধ হইয়াছিল। কিন্তু যীশুই ডাক্তারকে নলের কথা মনে করাইয়া দিয়াছিলেন, ইহাতে আমার একটুও সন্দেহ নাই। আমার পৃথিবী হইতে চলিয়া যাইবার সময় আসে নাই। দুঃখক্লেশের দ্বারা প্রভুর সেবা করিবার জন্য আমাকে তাঁহার প্রয়োজন আছে। আমি শুইয়া শুইয়া এই কয়টি ছত্রের কথা চিন্তা করিব এবং ঈশ্বরের নিকট প্রার্থনা করিব, যেন তাঁহার ডাকের জন্য প্রসন্নচিত্তে প্রতীক্ষা করিয়া অবস্থিতি করিতে পারি। এই কবিতাটি আমার সান্ত্বনার কারণ হইয়াছিল:

“হে প্রভু, যখন তোমার ইচ্ছা ঠিক তখনই ডাকিয়া লইও।
জীবনের মধ্যাহ্নে, কি সন্ধ্যায়,
অথবা, দিবসে কি রাত্রিতে, যখন তোমার ইচ্ছা হয়,
ঠিক তখনই তাহা আমার পক্ষে কল্যাণকর হইবে।
হে স্বামি, যখন তোমার ইচ্ছা হয়, ঠিক তখনই তুমি বলিও,
‘হে আমার প্রিয়, তুমি উত্থান কর, এবং আমার নিকট এস’;
যখন তোমার ইচ্ছা হয়, ঠিক তখনই তোমার স্বর্ণদ্বার খুলিও,
তাহা শীঘ্রই হউক, কি বিলম্বেই হউক।”

 তাহারা নল ব্যবহার করিতেছিল, এবং আমার শরীরে ফোস্কা উৎপাদক মলমের প্রলেপ দিতেছিল। তিন সপ্তাহকাল