বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

 নববর্ষের প্রথম দিন আমাকে নীচের তলায় লইয়া যাওয়া হইয়াছিল; সেই স্থানটা অপেক্ষাকৃত ঠাণ্ডা বলিয়া আমার খুব ভাল লাগিয়াছিল। ফেব্রুয়ারী মাসে আমার শ্বাসকষ্ট হইল; তাহার পর হাঁপানি, গলার কুঞ্চন এবং শোথ হইল। আমি এত দুর্ব্বল হইয়া পড়িয়াছিলাম যে, আমার আর বাঁচিবার আশা ছিল না। আমি কথা বলিতে, কিংবা মুহূর্তকালের জন্যও শয্যাশায়ী হইয়া থাকিতে পারিতাম না। নলটা আমার গলায় সবলে প্রবেশ করাইয়া, দিনে দুই তিন বার আমার গলা প্রসারিত করা হইত। বার বার আমার উপরে ফোস্কা উৎপাদনের মলম (blister) প্রয়োগ করা হইত, এবং আমি একটা নলের ভিতর দিয়া অল্প পরিমাণে পথ্য গ্রহণ করিতে পারিতাম। ঊনত্রিশ মাস কাল, দিন রাত্রি, আমাকে ঠেকনা দিয়া একটা চৌকীতে বসাইয়া রাখা হইয়াছিল। ডাঃ ‘আর্’ আমাকে একটু আরাম দিবার জন্য অত্যন্ত মনোযোগ ও সহৃদয়তার সহিত যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। অনেক মাস পরে আমার নিঃশ্বাস-প্রশ্বাস একটু সহজ হইয়াছিল, কিন্তু তখন পর্য্যন্তও আমি শুইতে, অথবা কথা বলিতে পারিতাম না; তবে, বাম হাতে লিখিতে পারিতাম। আমার রোগ-প্রতিকারের জন্য যে-সকল উপায় অবলম্বিত হইতেছিল, তাহার উপর ঈশ্বরের আশীর্ব্বাদ ছিল, আমার প্রতি তাঁহার স্নেহ মমতা ছিল, এবং তিনি আমাকে সঙ্গে