বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নূতন পরিস্থিতি
২৬

করিয়া লইয়া চলিয়াছিলেন। তিনি আমাকে সাহায্য করিবার ও আরাম দিবার জন্য অনুক্ষণ আমার সঙ্গে থাকিতেন, এবং আমাকে স্থির ও শান্ত রাখিতেন।

 এই সময় আমার বন্ধু মিঃ এইচ্‌, মিস্ লিজী ফ্র্যাঙ্ক্‌স্‌কে আমার কথা বলিয়াছিলেন, এবং তাঁহাকে আমার নিকট চিঠি লিখিতে অনুরোধ করিয়াছিলেন। (আমি যত দিন রোগে কষ্ট পাইতেছিলাম, ততদিন তিনি ও তাঁহার ভগ্নী আমার প্রকৃত বিশ্বস্ত ও নিত্যবন্ধু ছিলেন, এবং তাঁহাদের অনুরাগপূর্ণ কার্য্যকরী সহানুভূতি দ্বারা আমাকে সাহায্যদানে আনন্দিত করিয়াছিলেন।) আমি কুমারী ফ্র্যাঙ্ক্‌স্‌এর অনেক চিঠি পাইয়াছিলাম। এই সময় (১৮৮৮) সেই সকল আমার সুখ ও স্বস্তির কারণ হইয়াছিল। বড় দিনের ছুটীতে যাইবার অব্যবহিত পূর্ব্বে, ডিসেম্বর মাসে, তিনি আমার সঙ্গে দেখা করিতে আসিয়া ছিলেন। আমাকে তখনও বসিয়াই থাকিতে হইত, কিন্তু সময় সময় ফিস্‌ ফিস্ করিয়া কথা বলিতে পারিতাম। তাঁহার আসাতে আমি খুসী হইয়াছিলাম। বিদায় নিবার সময় তিনি বলিয়া গেলেন, “বালারত হইতে ফিরিয়া আসিয়া আমি অনেক সময় তোমাকে দেখিতে আসিব”। কিন্তু তাহা আর হইল না। এই তাঁহার প্রথম আসা, এবং আমি কেবল সেদিনই তাঁহাকে দেখিয়াছিলাম। তাঁহার এই সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়া আমি বার বার ঈশ্বর-চরণে কৃতজ্ঞতা