বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

জানাইয়াছি। বাস্তবিক, যাহাতে তিনি বহু লোকের আনন্দের কারণ হইতে পারেন, সেই উদ্দেশ্যেই যেন ঈশ্বর দুঃখের ভিতর দিয়া তাঁহার সেবা করিবার জন্য তাঁহাকে মনোনীত করিয়াছিলেন। তিনি বহু বৎসর নিয়মিতভাবে আমাকে চিঠি লিখিয়াছিলেন। আমি কত আনন্দের সহিত তাঁহার প্রেমপূর্ণ চিঠির প্রতীক্ষা করিয়া থাকিতাম! এবং যে-সকল বন্ধুদিগকে আমি তাঁহার চিঠি দেখাইতাম, তাঁহারা জিজ্ঞাসা করিতেন, “তুমি কি এই সপ্তাহে কুমারী ফ্র্যাঙ্ক্‌সের চিঠি পাইয়াছ”? তাঁহার হইয়া বিতরণ করিবার উদ্দেশ্যে, তিনি পঙ্গুদের (invalids) জন্য লিখিত তাঁহার ছাপান চিঠিও আমাকে পাঠাইতেন।

 তাঁহার চির ‘বাসগৃহে’ গমন করিয়া নিত্য কালের জন্য প্রভুর সহিত মিলিত হইবার পূর্ব্বে, অক্টোবর মাসে, আমি তাঁহার প্রেমপূর্ণ শেষ চিঠি পাইয়াছিলাম। তিনি একখানা ছোট কার্ড পাঠাইয়াছিলেন; তাহাতে ‘তাঁহার পন্থাই নিখুঁত’ এই উপদেশ-বাক্যটি লিখা ছিল। আমি উহা এখন শয্যার পাদদেশে ঝুলাইয়া রাখিয়াছি। আমাদের উভয়ের নিকট ইহা যীশু-প্রেরিত উপদেশ বলিয়াই প্রমাণিত হইয়াছে। আমি মাঝে মাঝে তাঁহাকে চিঠি লিখিতাম; কিন্তু সর্ব্বদাই ইহা অনুভব করিতাম যে, তিনি আধ্যাত্মিক জীবনে আমার অপেক্ষা অনেক উন্নত। ঈশ্বরের মনোনীত ও প্রিয় বলিয়া ঈশ্বর তাঁহাকে পরীক্ষা করিয়াছেন, এবং তিনিও