বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নূতন পরিস্থিতি
৩১

সাধারণ লোকেরা বলে, ‘যে-ঈশ্বর তোমার প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার করেন, তাঁহাকে তুমি কেমন করিয়া ভালবাস?’ কেহ কেহ বলে, ‘ঈশ্বর সত্যই তোমাকে খুব ভালবাসেন। কারণ, যাহাকে তিনি ভালবাসেন, তাহাকে দুঃখ দিয়াই শুদ্ধ করেন। ইহা ক্রোধের ব্যবস্থা নহে, পরন্তু প্রেমেরই।

 ১৮৮৯ সনে আরও দুই বার আমার উপর অস্ত্র প্রয়োগ করা হইয়াছিল। সত্যই, যেন দুঃখের অগ্নি-কটাহে ফেলিয়া আমাকে পরীক্ষা করা হইতেছিল। কিন্তু তিনি (ঈশ্বর) অনবরত আমাকে বলিতেছিলেন, তুমি ভীত হইও না... আমি তোমার ঈশ্বর: আমি তোমাকে সবল করিব: সত্যই আমি তোমাকে সাহায্য করিব: সত্যই আমি তোমাকে তুলিয়া ধরিব।’ (Isa, XLI. 10)। তিনি তাঁহার প্রতিজ্ঞা রক্ষা করিয়াছেন। ঈশ্বর মিথ্যা কথা বলিতে পারেন না। আমি যীশুর নিকট প্রার্থনা করিব, তিনি আমাকে সাহায্য করিবেন, এবং আনন্দিত করিবেন; কারণ, তিনি আমাকে খুব ভালবাসেন।

 ১৮৯০ সনে আমি অনেকটা ভাল বোধ করাতে লিখিতে চেষ্টা করিবার জন্য আকুল হইয়া পড়িলাম। আমি একজন কারিগরকে জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছিলাম, তিনি আমার জন্য একটি কলম তৈয়ার করিতে পারিবেন কি না। তিনি আমার নিকট আসিয়া বলিলেন, তাহা