করা অসম্ভব হইবে; কোন প্রকারে তৈয়ার করিতে পারিলেও তাহা আমি ব্যবহার করিতে পারিব না। ইহাতে আমি নিরাশ হইয়া পড়িলেও, একেবারে আশাহত হইলাম না। আমার মনে হইল, নিশ্চয়ই এরূপ করা সম্ভবপর হইবে, এবং একটা পথ বাহির করিবার জন্য যীশুর নিকট প্রার্থনা করিলাম।
মে মাসে খুব নির্ম্মল ও পরিষ্কার এক দিনে ডাক্তার ‘আর’ আমাকে একখানা বগি গাড়ীতে আস্তে আস্তে বেড়াইয়া আনিতে অনুমতি দিয়াছিলেন। আমার বন্ধু মিঃ ‘সি’ আমাকে লইতে আসিবার পূর্ব্ব পর্য্যন্ত, আমি ইহার কিছুই জানিতাম না। রবিবাসরীয় বিদ্যালয়ের শিক্ষয়িত্রী আমার প্রিয় বন্ধু মিসেস ডব্লিউ-র নিকট আমাকে লইয়া যাওয়া হইয়াছিল। বহু বৎসর তিনি পঙ্গু হইয়া শয্যাশায়িনী ছিলেন। এই মিলন আমাদের উভয়ের পক্ষেই খুব আনন্দজনক হইয়াছিল। কিন্তু, ইহার পর আর আমাদের মিলন হয় নাই; কারণ, ইহার পর বৎসরই ঈশ্বর তাঁহাকে বিশ্রাম দিবার জন্য তাঁহার ক্রোড়ে ডাকিয়া লইয়াছিলেন। আমি সর্ব্বদা প্রার্থনা করিতাম, যেন আর একবার আমি তাঁহাকে দেখিতে পারি। ঈশ্বর তাহা পূর্ণ করিয়াছিলেন। আমি যখন প্রত্যেকটি মূল্যবান প্রতিশ্রুতির কথা বলি, তখন তিনি তাহা শোনেন, এবং আমার প্রার্থনার উত্তর দেন।