আমার অবস্থা পূর্ব্বাপেক্ষা খারাপ হইল। তাহার কিছু দিন পরেই আবার একটু ভাল হইল; কিন্তু তখনও আমি শুইতে পারিতাম না। লিখিবার জন্য আমার প্রাণে খুব একটা আগ্রহ হওয়াতে, কি প্রকারে আমার উপযুক্ত একটি কলম আমি লাভ করিতে পারি, সেই জন্য আমি এই দীর্ঘকাল প্রার্থনা করিতেছিলাম।
একদিন হঠাৎ আমার মনে হইল, যদি আমি একটি কম্পাস, ও কোটরবিশিষ্ট অংশে ঠিক ভাবে লাগে এমন একটা স্ক্রু পাই, এবং তাহার সন্ধিস্থলটা ব্যবহার করিতে পারি, তাহা হইলে ভাল হয়। দ্বিতীয় সমস্যা হইল, ভাল সন্ধিস্থলবিশিষ্ট একটা কম্পাস সংগ্রহ করা; এবং তাহার পর, আমি যে-প্রকার বিশেষ বক্রতার সহিত তাহা সংবদ্ধ করিতে চাই, সেইরূপ কে করিয়া দিবে?
আমি পুনরায় কারিগরকে ডাকাইয়া পাঠাইলাম; কিন্তু সে আমার ইচ্ছামতন কম্পাসটা ঠিক করিয়া দিতে রাজী হইল না; বলিল, ইহাদ্বারা উদ্দেশ্য সিদ্ধ হইবে না, এবং এইরূপ চেষ্টা করাও নির্ব্বোধের কাজ। আমি বলিলাম, ‘যদি আমি ইহা সংলগ্ন করাইয়া লইতে পারি, তাহা হইলে আমি তোমাকে চিঠি লিখিব।’ আমি জানিতাম, ইহাদ্বারা উদ্দেশ্য সিদ্ধ হইবে। কারণ, যীশু কি আমাকে বলেন নাই যে, ইহার জন্য কি প্রয়োজন? এই জন্য৩