যাহা কিছু আবশ্যক, সমস্তই তিনি পাঠাইতেছিলেন; কিন্তু আমি তখনও তাহা জানিতে পারি নাই।
পরদিন একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন; তাঁহাকে আমি বহু বৎসর দেখি নাই। তিনি পূর্ব্বদিন মাত্র এক কাগজ কলম বিক্রেতার দোকান হইতে আমার ঠিকানা জানিতে পারিয়াছিলেন। আমি তাঁহাকে দেখিয়া অত্যন্ত উত্তেজিত হইয়াছিলাম, এবং তাঁহাকে বলিয়াছিলাম, “ঠিক আপনাকেই আমার প্রয়োজন। আপনি কি আমাকে উত্তম সন্ধিস্থলযুক্ত একটি কম্পাস যোগাড় করিয়া দিতে পারিবেন?” তিনি আমার এইরূপ অভিবাদনে ও প্রশ্নে যে বিস্মিত হইলেন, তাহাতে আশ্চর্য্যান্বিত হইবার কোন কারণ নাই। যাহা হউক, আমি কি চাই তাহা তাঁহাকে বুঝাইয়া বলাতে তিনি বলিলেন, আমার যাহা প্রয়োজন সকলই তিনি দিবেন; এবং একজন বীক্ষণযন্ত্র-নির্মাতাকে (optician) আমার লিখিবার উপযোগী করিয়া কম্পাসটি দৃঢ়সংলগ্ন করিয়া দিতে অনুরোধ করিয়াছিলেন। তিনি তখন খুব ব্যস্ত থাকায় নিজে তাহা করিতে না পারিয়া, তাঁহার একজন বন্ধুদ্বারা তাহা করাইয়া দিলেন। যদিও এই কলমটির ব্যবহারে একটু ধৈর্য্য ও অধ্যবসায়ের প্রয়োজন হইত, তথাপি ইহাতে আমার কাজের বিশেষ সুবিধা হইল। আমার এই মনোবাঞ্ছা পূর্ণ হওয়াতে, ভগবানের এবং আমার সকল সাহায্য-