এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমার স্বপ্ন
৩৫
কারীদের নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ হইয়াছিলাম। আমার প্রার্থনা পূর্ণ হইয়াছিল। (Jer. xxxiii. 3.)।
ইহা বড় আশ্চর্য্যের বিষয় যে, আমি এই কলমটির সাহায্যে কত লিখিতে সমর্থ হইয়াছিলাম!
পঞ্চম অধ্যায়
১৮৯১—১৮৯৩
আমার স্বপ্ন
‘একটি স্বপ্নে, রাত্রির অলৌকিক দর্শনে,...... তখন
ঈশ্বর মানবের কর্ণযুগল খুলিয়া দেন, এবং তাহাদের
চিত্তে তাঁহার শিক্ষা ও উপদেশ প্রতিষ্ঠিত করেন।’
১৮৯১ সনে আবার আমার সঙ্কটাপন্ন পীড়া হইয়াছিল, এবং বাঁচিবার আশা ছিল না। এবার আমি শয়ন করিতে পারিতাম, কিন্তু তিন সপ্তাহকাল সম্পূর্ণ অন্ধ হইয়া ছিলাম। ইহাতে আমার এই কল্যাণ হইল যে, আমি অন্ধদিগের প্রতি অধিকতর সমবেদনাপূর্ণ হইলাম, এবং পূর্ব্বাপেক্ষা আরও ভাল করিয়া বুঝিলাম, ঈশ্বর-প্রদত্ত দৃষ্টি-শক্তি আমাদের কি পরম সম্পদ্! আমি আপনাকে অত্যন্ত দুর্ব্বল ও নিরাশ্রয় মনে করিয়া, ঈশ্বরের নিকট প্রার্থনা