বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

করিয়াছিলাম, তিনি যেন তাঁহার পরিশ্রান্ত সন্তানকে তাঁহার নিকট ডাকিয়া লয়েন। ‘ঈশ্বর আমাকে ডাকিয়া লও’, এই প্রার্থনা করিতে করিতে এক রাত্রে আমি ঘুমাইয়া পড়িলাম, এবং একটি স্বপ্ন দেখিলাম। এই স্বপ্নটা আমার খুব সত্য বলিয়া মনে হইয়াছে, এবং ইহাতে আমার অনেক উপকারও হইয়াছে। স্বপ্নের কথাগুলি আমার ঠিক মনে নাই, কিন্তু তাহার তাৎপর্য্য এইরূপ:—

আমার স্বপ্ন।

 কে একজন আসিয়া আমার বিছানার পাশে দাঁড়াইলেন। আমি তাঁহার দিকে তাকাইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কি আমাকে চিন না?’ আমি আবার তাঁহার দিকে তাকাইয়া বলিলাম, ‘হাঁ, আপনি যীশু’। তিনি বলিলেন, ‘হাঁ, আমি ইচ্ছা করি, তুমি আমার সঙ্গে আস।’ আমি বলিলাম, ‘আমার পা নাই, কাজেই হাঁটিতে পারিব না’। তিনি সকলই জানিতেন, এবং বলিলেন, ‘আমি তোমাকে সাহায্য করিব’।

 তিনি আমাকে এমন একটা স্থানে লইয়া গেলেন, যেখানে ছোট বড় অনেক পাহাড় এবং স্তূপীকৃত পাথর ছিল; কোনটা বা মসৃণ, কোনটা বা অমসৃণ, এবং কতকগুলি ছোট লাঠিও ছিল। তিনি বলিলেন, ‘আমি তোমাকে আমার নিকট লইয়া যাইবার পূর্ব্বে, তোমাকে এই সকল দুঃখ কষ্ট বহন করিতে হইবে।’ আমি বলিলাম,