বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমার স্বপ্ন
৩৭

এই বড় জিনিষগুলি আমি উঠাইতে পারি না। তাহার পর হেঁট হইয়া একখানা লাঠি তুলিতে চেষ্টা করিয়া বলিলাম, আমি উহা উঠাইতে পারি। কিন্তু, তাহার সমস্ত গায় কাঁটা থাকায়, তখনই মাটিতে ফেলিয়া দিলাম। তখন তিনি বলিলেন, ‘ক্ষুদ্র জিনিষ বলিয়া মনে করিও না যে, সবচেয়ে কম আয়াসে তাহা বহন করা যায়; কিন্তু, তাহা হইলেও, তুমি সে-সকল বহন করিতে পারিবে, এবং সাহসের সহিতই পারিবে। একটি কথা স্মরণ রাখিও, এক এক বারে তোমাকে একটি করিয়াই লইতে হইবে, এবং আমি প্রতিবারেই তোমাকে সাহায্য করিব’। তিনি এই কথাগুলির পুনরুক্তি করিলেন, এবং আমাকে ইহাও বলিলেন যে, শীঘ্রই আমার অনেক আত্মীয়-বিয়োগ হইবে, বন্ধুরাও অনেকে অবিশ্বস্ত প্রমাণিত হইবে।

 আমার ঘুম ভাঙ্গিয়া গেল। আমি জাগরিত হইয়া দেখিলাম, স্বপ্নের কথাটা বেশ সুন্দরভাবেই আমার চিত্তে মুদ্রিত হইয়া রহিয়াছে। ভোর বেলায় আমি ডাক্তার ‘আর্’ এবং ডাক্তার ম্যাক্‌কে তাহার কথা বলিলাম। ডাক্তার ম্যাক্ আমার হইয়া স্বপ্নের সকল কথাই লিখিয়া রাখিলেন, এবং আমরা অনেক সময়ই এই বিষয় আলোচনা করিতাম।

 আমার মনে হইল, মরণের জন্য প্রার্থনা করা আমার পক্ষে উচিত নহে। এখনও আমার দুঃখের ভিতর দিয়াই