সম্ভাবনা কত নিকটবর্ত্তী। কিন্তু বিধাতার মঙ্গলবিধানে তখন ইহা আমার নিকট প্রচ্ছন্ন ছিল।
১৮৯২ সনে আমি ক্রমে ক্রমে একটু ভাল হইয়া, আবার গাড়ীতে বেড়াইতে সমর্থ হইয়াছিলাম। সময় সময় আমাকে রোগীর চৌকীতে (invalid chair) করিয়া বাহিরে লইয়া যাওয়া হইত, এবং আমার পরিচিতেরা সকলেই আমাকে দেখিয়া বিস্মিত হইতেন।
সেই বৎসরেই ডাক্তার ম্যাক্-এর খুব সঙ্কটাপন্ন ব্যারাম হইয়াছিল। আমি সেই সময় অসুস্থ ছিলাম বলিয়া, তাঁহাকে আবার দেখিতে পারিব এরূপ আশা করি নাই। মে মাসে একদিন তাঁহাকে আমার কামরায় প্রবেশ করিতে দেখিয়া, আমি অত্যন্ত বিস্মিত হইয়াছিলাম। দেখিলাম, তাঁহার চেহারা কত পরিবর্ত্তিত হইয়াছে, এবং তাঁহাকে কেমন রোগা দেখাইতেছে! তিনি বলিলেন, ‘আমি মনে করিলাম, যদি আজই আমি তোমাকে দেখিতে না আসি, তাহা হইলে আর কখনও দেখা হইবে না। সেই জন্য ঈশ্বরের নিকট বল ভিক্ষা করিলাম।’ কি পবিত্র গম্ভীর সময়, তাঁহার সঙ্গে আবার দেখা হওয়া কি আনন্দকর ব্যাপার! তিনি যে আসিয়াছেন, ইহা বাস্তবিকই খুব প্রশংসনীয়। ক্ষণকাল বিশ্রামের পর যখন তিনি আমার সঙ্গে শান্তভাবে আলাপ করিতেছিলেন, তখন মনে হইল, আমার উপর একটু সূর্য্যরশ্মি আসিয়া