বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমার নিজ গৃহে প্রত্যাবর্ত্তন
৪১

গেল। আমার স্বপ্নের কথা মনে হইল। ইহা যেন আমার পক্ষে আর একটি বড় পাথর; কিন্তু এই ক্ষেত্রেও যীশু আবার আমাকে সাহায্য করিয়াছিলেন, এবং উৎসাহিত করিয়াছিলেন।

 এই সময় আমি খুব কষ্ট পাইতেছিলাম; কারণ, আমার দক্ষিণ বাহুমূল রোগাক্রান্ত হওয়াতে ভীষণ যন্ত্রণা হইয়াছিল। ১৮৯৩ সনে ইহা ভাল হইয়াছিল। আমি আবার লিখিতে সমর্থ হইয়াছিলাম, এবং আমার স্বাস্থ্যও অপেক্ষাকৃত ভাল হইয়াছিল।



ষষ্ঠ অধ্যায়

১৮৯৩—১৮৯৬

আমার নিজ গৃহে প্রত্যাবর্ত্তন

‘তুমি তোমার উপদেশ দ্বারা আমাকে পরিচালিত করিবে।’

 আমার মা ও বাবার সঙ্গে বাস করিবার জন্য আমি ১৮৯৩ সনের আগষ্ট মাসে বাড়ী আসিয়াছিলাম। কয়েক সপ্তাহ আমার শরীর বিশেষ ভাল ছিল না; তাহার পর একটু ভাল হওয়াতে আমি গাড়ী করিয়া বেড়াইতে সমর্থ