হইয়াছিলাম, এবং অনেকবার রোগীর চৌকীতে করিয়া (invalid chair) আমাকে: সমুদ্রতীরে লইয়া যাওয়া হইয়াছিল। আমার আবার সমুদ্র দেখিবার একান্ত আগ্রহ হইয়াছিল বলিয়া, ঈশ্বর আমার সনির্ব্বন্ধ প্রার্থনা পূর্ণ করিয়াছিলেন।
১৮৯৪ সনের মে মাসে এক সপ্তাহের জন্য আমি গ্রামে গিয়াছিলাম, কিন্তু সেখানে গিয়া আমার শরীর বিশেষ ভাল ছিল না। ডিসেম্বর মাসে হঠাৎ আমার মস্তিষ্কে রক্তবৃদ্ধিহেতু খুব অসুস্থ হইয়া পড়িয়াছিলাম, এবং আমার দক্ষিণ বাহুমূলও খুব কষ্ট দিতেছিল। ডাক্তার ‘আর’ তখনও আমার চিকিৎসা করিতেছিলেন, এবং তিনি আমার প্রতি খুব সদয় ছিলেন।
১৮৯৫ সনের এপ্রিল মাসের শেষ পর্য্যন্ত একাদিক্রমে আমি পীড়িত ছিলাম। মে মাসে দুই সপ্তাহের জন্য আমাকে গ্রামে লইয়া যাওয়া হইয়াছিল। ডাক্তার ‘আর্’ মেলবোর্ণ পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন।
আমার ফিরিয়া আসিবার পর, আমার দক্ষিণ বাহুর কনুইর কাছে আবার ব্যারামের সূত্রপাত হইয়া সেই স্থানটা বিবর্ণ হইয়া গিয়াছিল। অপরাপর খারাপ উপসর্গ দেখিয়া আমি বুঝিতে পারিয়াছিলাম, শীঘ্রই অস্ত্রোপচার করিতে হইবে। ইহা জুন মাসের কথা। (আমার আত্মীয়েরা উদ্বিগ্ন হইবেন বলিয়া, আমি তাঁহাদিগকে এই সকল কথা