এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব
তিনি আমার উপর এত সদয় ছিলেন যে, অনেক মাস ধরিয়া প্রতিদিনই আমাকে দেখিতে আসিতেন। তিনি এবং ডাক্তার ‘সি’ দুই জনেই আবার আমাকে হাসপাতালে যাইতে পরামর্শ দিয়াছিলেন, কিন্তু আমি তখন অত্যন্ত দুর্ব্বল হইয়া পড়িয়াছিলাম।
ডাক্তার ‘বি’কে দেখিবার আমার খুব ইচ্ছা ছিল; কিন্তু তাঁহাকে দিবার মতন যথেষ্ট অর্থ সংস্থান না থাকায়, আমি তাঁহাকে ডাকিয়া পাঠাইতে ইচ্ছা করি নাই। তিনি বার বার আমাকে বলিয়াছেন যে, তিনি আনন্দের সহিতই আমাকে দেখিতে আসিতেন, এবং আমি কেমন আছি তাহা ভাবিতেন।
১৮৯৫ সনের আগষ্ট মাসে আমার মস্তিষ্কের অসুখে আমি অজ্ঞান হইয়া পড়িয়াছিলাম, এবং ডিসেম্বর মাসের মধ্য ভাগের পূর্ব্বের কোন ঘটনা আমার স্মরণ নাই। সেই বৎসর এগার মাস আমি শয্যাশায়ী ছিলাম।