বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সপ্তম অধ্যায়

১৮৯৬

আরও বাধা বিঘ্ন অতিক্রম

“আমি যীশুর বলে বলীয়ান্ হইয়া সকল কর্ম্মই করিতে সমর্থ”

 ১৮৯৬ সনের জানুয়ারী মাসে আবার আমার পূর্ণ জ্ঞান হইয়াছিল, এবং তাহার অল্প পরেই প্রতিদিন আমি একটু একটু বসিতে পারিতাম। ইহার পর আমার দক্ষিণ পদ বিবর্ণ হইয়া যায়, ও তাহাতে খুব বেদনা হইয়াছিল। এই পা খানা রক্ষা করা যাইবে বলিয়া ডাক্তার ‘এইচে’র বড় আশা ছিল না। আমার আবার সমূহ বিপদ্ উপস্থিত, আমি প্রার্থনা করিয়াছিলাম যে, ইহা যেন রক্ষিত হয়।

 ঠিক্ এই সময় মার্চ্চ মাসে আমার জনৈক মহিলা বন্ধু লিখিয়াছিলেন যে, ডাক্তার ‘বি’র সঙ্গে তাঁহার দেখা হওয়াতে তিনি তাঁহাকে আমার কথা বলিয়াছিলেন (পূর্ব্বে তাঁহাকে আমার কথা বলেন নাই)। ডাক্তার ‘বি’ আমার প্রতি খুব অনুরাগ দেখাইয়া তাঁহাকে আমার ঠিকানা জানাইবার জন্য অনুরোধ করিয়াছিলেন। আমি এ কথা শুনিয়া আনন্দিত হইয়াছিলাম, এবং অবিলম্বে তাঁহাকে আমার ঠিকানা জানাইয়াছিলাম। ঈশ্বর আমাকে আশ্চর্য্য পথে লইয়া যাইতেছেন। বড় আশ্চর্য্যের বিষয় যে, তার পর দিনই