বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

দয়াতেই মাঝে মাঝে আমাকে দুঃখ কষ্টের মধ্যে পাতিত করেন,—যেখানে শুধু গভীর অন্ধকারই বর্তমান। সূর্য্যকিরণ হইতে—উত্তপ্ত, সুকোমল এবং উজ্জ্বল সূর্য্যকিরণ হইতে—লইয়। যান, তমসাচ্ছন্ন রজনীতে। আমি দুঃখ ও ভয়ে পুনঃপুনঃ মুহ্যমান হইয়া পড়িতাম, যদি আমি না জানিতাম যে, তিনি আমার হাত (বাহু) ধরিয়া রহিয়াছেন; অতএব, সবুজ ক্ষেত্রেই থাকি, আর মরুভূমিতেই যাই, সকল অবস্থায়ই আমি তাঁহার উপর নির্ভর রাখি,— যদিও সকল সময় আমি তাহা বুঝিতে না পারি।

 ‘এবং স্থির স্রোতস্বতীর তীরে?’ না, সর্ব্বদা এইরূপ হয় না; সময় সময় অবসাদজনক ঝড় আমার চতুর্দ্দিকে প্রবাহিত হয়, এবং আমার মাথার উপর দিয়া উত্তাল তরঙ্গমালা চলিয়া যায়; কিন্তু, যখন প্রচণ্ড বেগে ঝড় আঘাত করে, এবং আমি সাহায্যপ্রার্থী হইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করি, তখন আমার প্রভু নিকটে দাঁড়াইয়া আমার প্রাণের কাণে কাণে মৃদুস্বরে বলেন, ‘দেখ, এই যে আমি’। ঝড়ের বিকট গর্জনের উর্দ্ধে আমি তাঁহাকে বলিতে শুনি, ‘এই অন্ধকারের পরপারে সুন্দর দিন অবস্থিত, এবং তোমার সকল যাত্রা-পথেরই পরিচালক আমি।’

 অতএব, উন্নত এবং সুন্দর শৈল-শিখরে, অথবা সূর্য্যালোকবিরহিত অন্ধকারময় উপত্যকাভূমিতে, যেখানেই আমি বাস করি না কেন, তাহাতে কি আসে যায়? তিনি