বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

এবং এই জন্য তাঁহার আলোক-প্রার্থী হইয়াছিলাম। খুব অসুস্থ থাকায়, ১৮৯৬ সনের ফেব্রুয়ারী পর্য্যন্ত আমার বিশেষ কোন উদ্বেগ হয় নাই; তাহার পর একটু ভাল বোধ করাতে আমার লিখিতে ইচ্ছা হইয়াছিল। যে সকেট্স্ (sockets—সন্ধিস্থলের কোটর) গুলি আমার ছিল, এবং যেমন অবস্থায় ছিল, তদ্দ্বারা আমার কোনও কাজ হইবে না, এবং নূতন সকেট্স্ ক্রয় করিবার মতন যথেষ্ট টাকাও আমার ছিল না। আমি কারিগরকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলাম, পুরাতন ‘সকেট্স্’গুলি পরিবর্তিত করিয়া দিতে পারিবে কি না? প্রত্যুত্তরে সে বলিল, তাহা পারিবে না; কিন্তু পুরাতন ‘সকেট্স্’গুলি যথাসম্ভব কাজে লাগাইয়। কাজটা সস্তায় করিয়া দিতে পারিবে। তাহার উপযুক্ত অর্থও এখন আমার হাতে ছিল না। আমি তাহাকে এই কথা না বলিয়া, কিছু অগ্রিম টাকা দিলাম, এবং একটা ‘সকেট্’ করিয়া দিবার আদেশ প্রদান করিলাম। কিন্তু উহা নির্ম্মিত হইবার পূর্ব্বেই আমার হাতে এত টাকা আসিয়া জুটিল যে, তাহাতে দুইটার মূল্য দেওয়া চলে। আবার প্রার্থনার উত্তর পাইয়াছিলাম। আমার একজন সুচতুর দয়ালু বন্ধু আমার কলম, চামচ ও অন্যান্য যন্ত্রাদি পরিবর্ত্তিত করিয়া দিয়াছিলেন, এবং আমার জন্য একটি নূতন কাঁটা প্রস্তুত করিয়াছিলেন। ঠিক্ ভাবে বক্রতার নক্সা করা বড় কষ্টকর কাজ। আমি শীঘ্রই লিখিতে শিখিয়াছিলাম। কিন্তু, ইহা বড় কঠিন, এবং