বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আরও বাধা বিঘ্ন অতিক্রম
৫৩

ইহাতে আমি বড় ক্লাস্ত হইয়া পড়ি; যেহেতু, আমার কনুই নাই এবং তাহার উপরের অবশিষ্ট অংশটাও অত্যন্ত ছোট। তথাপি, আমার কলমের দিকে তাকাইলেই মনে হয়, ‘ঈশ্বর প্রেমস্বরূপ’, এবং তিনি প্রার্থনা শোনেন ও তাহার উত্তর দেন। আমি মাঝে মাঝে নিজে খাদ্য গ্রহণ করিতে পারি, কিন্তু সর্ব্বদা পারি না; কারণ, তাহা লিখার অপেক্ষা কঠিন। যখন আমি বসিতে সমর্থ হই, তখনই একটু লিখি, এবং ইহা আমার সকল শ্রেষ্ঠ আনন্দের অন্যতম। ঈশ্বর প্রেমস্বরূপ।

 হাসপাতালে থাকাকালীন সেখানকার ডাক্তার বলিয়াছিলেন, একখানা কৃত্রিম পা হইলে আমার খুব উপকার হইবে, এবং হয়ত বা তাহাতে আমার ডান পা খানাও রক্ষা করা যাইতে পারিবে। ইহা বহু ব্যয়সাধ্য বলিয়া, তখন আমি আর এ সম্বন্ধে কিছু বলি নাই; কিন্তু ১৮৯৬ সনের ১লা ফেব্রুয়ারী যখন আমার ডান পায়ের অবস্থা খুব খারাপ হইয়াছিল, সেই সময় একজন কারিগর স্বতঃপ্রবৃত্ত হইয়া অল্প মূল্যে একখানা কৃত্রিম পা প্রস্তুত করিয়া দিতে ইচ্ছা প্রকাশ করিয়াছিল। তখন আমি আমার ডান পা খানা রক্ষা করিবার জন্য আমার দুইজন বন্ধু মিঃ এইচ্‌, এবং কুমারী এইচ্‌ কে এই কথা বলিয়াছিলাম। তাঁহারা এবং আরও কয়েক জন সহৃদয় বন্ধু, জুন মাসে আমার জন্য একখানা কৃত্রিম পা করাইয়া দিলেন। আমি ইহার জন্য বাস্তবিকই খুব কৃতজ্ঞ।