বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

ইহা খুব আরামপ্রদ, খুব হাল্‌কা এবং আমার একটি মূল্যবান সম্পদ। বসিয়া থাকালীন আমার কনুইর উপরের অবশিষ্ট অংশটা (stump) খুব বিশ্রাম পায়। আমি আশা করিতেছি, হয়ত ঈশ্বরকৃপায় পঙ্গু-যষ্টির (crutches) সাহায্যে কোন দিন আমি একটু হাটিতে সমর্থ হইব। ইহাতে ডাক্তার ‘বি’ আমাকে খুব উৎসাহিত করেন, অন্ততঃ ঘরের চারিদিকে হাটিতে বলেন। যদি তাহা না-ও করিতে সমর্থ হই, তবুও আমি সম্পূর্ণ সন্তুষ্ট; কারণ, আমি জানি, ঈশ্বর আমাকে কোনও ভাল জিনিষ হইতে বঞ্চিত করিবেন না, এবং যদি তিনি আমাকে হাটিতে অক্ষম করেন, তবে তাহা তাঁহার মঙ্গল ইচ্ছায়ই হইবে। অসংখ্য করুণার জন্তু আমার কৃতজ্ঞ হইবার অনেক বিষয় আছে। আমি বার বার তাহা গণনা করিতে চেষ্টা করিয়াছি, কিন্তু উহা অসম্ভব। যদিও আমি স্বাস্থ্য শক্তি এবং হাত পা হইতে বঞ্চিত, তবুও তাঁহার করুণা অসংখ্য। পূর্ব্বাপেক্ষা যীশু এখন আমার অধিকতর প্রিয়; এইরূপ প্রিয় তিনি কখনও ছিলেন না। তিনি আমাকে শান্তি ও প্রকৃত সুখ প্রদান করেন; তিনি কখনও আমা হইতে দূরে থাকেন না, অথবা আমাকে পরিত্যাগ করেন না; তিনি আমাকে তাঁহার কথা বলেন, আমিও তাঁহাকে আমার কথা বলি। ‘যীশুর সঙ্গে একটু আলাপে, সকল প্রকার বিপদ্ পরীক্ষা ঠিক হইয়া যায়’। ‘শীতে, গ্রীষ্মে, রৌদ্রে, বৃষ্টিতে তাহার প্রেম এবং ভালবাসা