অষ্টম অধ্যায়
২৪ নম্বর রোগীর শয্যা
’বিরামহীন কালস্রোত ভাসিয়া চলিয়াছে; কিন্তু তাহার মধ্যেও যে-সকল লোক অসহায় ও নিরাশ্রয় হইয়া রহিয়াছে, তাহাদিগকে স্নেহ ও যত্নে পালন করা আবশ্যক।’
হাসপাতালে বাস করা কালীন একদিন আমার মনে হইতেছিল, ২৪ নম্বর রোগীর শয্যাকে (যে শয্যায় আমি শায়িত আছি) আমার মনে করা, এবং এই শয্যায় যেকোন রোগী শয়ন করিবে তাহাদের প্রতি জনের জন্য প্রার্থনা করা, কেমন আনন্দকর হইবে! আমাকে বাড়ী নেওয়া হইলে, আমি এই ভাবে প্রার্থনা করিতে আরম্ভ করিয়াছিলাম; কিন্তু, আমার অসুখ খুব বৃদ্ধিপ্রাপ্ত হওয়াতে এবং মতিভ্রম ঘটাতে অনেক দিন তাহা করিতে পারি নাই।
পরম পিতা পরমেশ্বর সকলই জানিতেন। ইহা তাঁহারই ইচ্ছাতে হইয়াছিল; কারণ, আমার শরীর যদি ভালই থাকিত, তাহা হইলে এই সময় আমি ডাক্তার ‘বি’-র কোন সাহায্য পাইতাম না—যাহা আমার পক্ষে পরম কল্যাণকর হইয়াছে।
পুনরায় জ্ঞানলাভ করিয়া, আমি আবার প্রার্থনা করিতে আরম্ভ করিয়াছিলাম, এবং রোগীদের প্রতি সমবেদনা