বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

করি, যাহাদের অনেকেই আমার অপেক্ষাও অধিকতর কষ্ট পাইতেছে! তাহার পর, চীনে ও ভারতবর্ষে আমার বিশেষ প্রচারক বন্ধুরা আছেন, যাঁহাদের জন্য আমার প্রার্থনা করিতে এবং যাঁহাদিগকে বার বার চিঠি লিখিতে হয়। ইহা আমার একটি বিশেষ অধিকার। আমার গৃহে এক দল প্রচারক বন্ধুদের একখানা ছবি আছে; তাঁহাদের মধ্যে ছয় জন ভিন্ন ভিন্ন সময়ে আসিয়া আমার সঙ্গে দেখা করিয়াছিলেন। তাঁহাদের আগমনে স্বদেশ ও বিদেশের প্রচার কার্য্যের উপর আমার অনুরাগ জন্মিয়াছে। আমি তাঁহাদের অনেক চিঠি পত্র পাইয়াছি। এই সকল চিঠিপত্র শুধু আমার নয়, কিন্তু আমার অনেক বন্ধুদেরও নিকট, খুব আদরণীয়, এবং ইহাতে আমরা যে-সকল বিশেষ অধিকার ও সুবিধা লাভ করিতেছি, তাহাতে আমাদিগকে অধিকতর কৃতজ্ঞ করে। আমি ‘অখ্রীষ্টানদিগের নিকট তাঁহার মহিমা ঘোষণা করিতে পারিতেছি না’, কিন্তু যাঁহারা সেই কার্য্য করিতেছেন, অথবা অন্য ভাবে প্রভুর কার্য্য করিতেছেন, তাঁহাদের জন্য আমি প্রার্থনা করিতে পারি, এবং তাহা আমি করিব।

 ‘আমার নিকট প্রার্থনা কর, আমি তাহার উত্তর দিব’ (Jer. xxxiii 3)। ‘তোমার ক্রন্দন শুনিয়া তিনি তোমার প্রতি সুপ্রসন্ন হইবেন; তিনি তোমার প্রার্থনা শুনিবেন, এবং তাহার উত্তর দিবেন’ ((Isa xxx 19)। ইহা আমার অনেক অধিকারের মধ্যে একটি। ঈশ্বর আমার