বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪ নম্বর রোগীর শয্যা
৬১

কথা শুনিবেন। যাঁহারা বাহিরের প্রচার-ক্ষেত্রের কাজে ব্যস্ত, ঠিক তাঁহাদের মতন, আমরা যাহারা গৃহে রহিয়াছি আমাদেরও অনেক করিবার আছে। অসুস্থ হইয়া হাসপাতালে বাস করিবার পূর্ব্ব পর্য্যন্ত আমি ইহা বুঝিতে পারি নাই। আমার জীবন বড় অকর্ম্মণ্য বলিয়া বোধ হইত। আমি কি করিতে পারি? এই চিন্তা আমাকে বিশেষ সান্ত্বনা দিয়াছিল যে, হাসপাতালের যে-বিভাগে আমি বাস করি, সেখানে আমার আলোক বিকীর্ণ করিবার উদ্দেশ্যে, এবং আমার দুঃখ কষ্ট ধৈর্য্যের সহিত বহন ও ব্যথার পূজা দ্বারা ঈশ্বরের সেবা করিয়া, তাঁহার করুণাই যে আমাকে আনন্দিত পরিতুষ্ট এবং সুখী করিবার পক্ষে যথেষ্ট, ইহা প্রমাণ করিবার জন্য, আমার মতন লোকেরও তাঁহার প্রয়োজন আছে। এই কাজ কঠিন। কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সম্ভবপর (Matt. xix 26)। তাঁহার সাহায্য ভিন্ন আমি কিছুই করিতে পারি না (John xv 5)। যখন আমি যীশুর অনুরক্ত হই, এবং তাঁহার উপর নির্ভর করি, তখন সকলই শুভজনক হয়। কিন্তু, মুহূর্ত্তকালও যদি আত্মশক্তির উপর নির্ভর করিয়া কোনও কাজ করি, তাহাতেই অকৃতকার্য্য হই। আনন্দিত, সন্তুষ্ট, সুখী হইতে এবং সকল অবস্থায় শান্তি, পরিপূর্ণ শান্তি, লাভ করিতে হইলে—

 আমাকে অবশ্যই ঈশ্বরকে সর্ব্বান্তঃকরণে ভালবাসিতে হইবে।