বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নবম অধ্যায়

চলচ্ছক্তিহীন রোগীদের (Invalids) প্রতি আমার বাণী

‘ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি—বিপদে একমাত্র উপস্থিত সহায়।’

 আমার বাম বাহুখানা কর্ত্তিত হইবার পর, আমার অসহায়তার কথা মনে করিয়া আমি অত্যন্ত দুঃখিত হইয়াছিলাম। ইহাতে আমার অবস্থা আরও খারাপ হইল; অন্যদেরও অসুখী করা হইয়াছিল। ইহাতে আমি বুঝিতে পারিলাম, আমি কেমন স্বার্থপর। আমার কত জ্ঞাতি কুটুম্ব বন্ধুগণ এবং ডাক্তার, এমন কি কত অজ্ঞাত লোকও আছেন, যাঁহারা আমার উপর সদয়! এই সকল সুবিধা থাকিতে, আমার পক্ষে অন্ততঃ ধৈর্য্যের সহিত এই দুঃখ বহন এবং যথাসম্ভব প্রফুল্লতা রক্ষা করাই উচিত। যদি আমার এই সকল সুবিধা না থাকিত, তাহা হইলে আমার অবস্থা আরও কত খারাপ হইত! আমি সাহস রক্ষা করিয়া চলিতে সঙ্কল্প করিলাম, এবং ভগবানের সাহায্যে জয়ী হইয়াছিলাম ও বুঝিয়াছিলাম যে, আমার দুঃখ কষ্ট বহন করা অনেক পরিমাণে সহজ হইয়াছে। (Rom. viii. 37; I Cor. xv. 57.)