বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

 লোকে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে, ‘তুমি এই অবস্থায় কি করিয়া হাসিতে পার?’ কেহ বা বলে, ‘আমি ত সমস্ত সময় রাগ ও বিরক্তি প্রকাশ করিতাম।’ আমি তাহাকে বলি, ‘না, তুমি এরূপ করিতে না। যদি তুমি আমার অবস্থায় থাকিতে, তাহা হইলে, তুমি দিনে দিনে, নিমেষে নিমেষে, তোমার প্রয়োজনানুরূপ শক্তি লাভ করিতে।’ আমি স্বভাবতঃ কর্ম্মঠ; যখন সমর্থ ছিলাম, তখন আমি কখনও অলস বা শান্ত হইয়া থাকিতাম না। আমি অনেক সময় শুনিয়াছি, যখন আমার হাত পা ছিল, তখন আমাকে পাঁচ মিনিট কাল স্থিরভাবে বসাইয়া রাখা অসম্ভব হইত। কিন্তু, তাহা সত্ত্বেও, ঈশ্বর আমার স্বাভাবিক প্রকৃতি পরিবর্তিত করিয়া, শোয়া বসা সকল অবস্থায় আমাকে সুখী ও সন্তুষ্ট রাখিয়াছেন। ‘ঈশ্বরের শক্তিতে রক্ষিত’—ইহা খুব সত্য কথা। যখন আমার যন্ত্রণ। অত্যন্ত তীব্র হইত, তখন আমি প্রার্থনা করিতাম, আমি যেন বিরক্ত না হই, অথবা চীৎকার না করি। তিনি আমার প্রার্থনা পূর্ণ করিয়াছেন, এবং তাহার অপেক্ষাও অধিক দিয়াছেন। ঈশ্বর আমাকে আনন্দিত করিবার জন্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব দিয়াছেন। আমার রোগ-যন্ত্রণা উপশম করিবার জন্য ডাক্তার যে-সকল উপায় অবলম্বন করিয়াছেন, তাহাতে তাঁহার আশীর্ব্বাদ আছে, এবং তিনি আমাকে আরও অনেক প্রকারে সুখসুবিধা দিয়াছেন। ‘যাহা হইতে সকল সুখ