বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলচ্ছক্তিহীন রোগীদের ( Invalids) প্রতি আমার বাণী
৬৫

পাওয়া যায়, সেই সর্ব্বসুখদাতা পরমেশ্বরের স্তব স্তুতি গান কর।’ আমার কি পরম সৌভাগ্য যে, আমি আমার সকল দুঃখ যন্ত্রণ। লইয়া ঈশ্বর-চরণে প্রার্থনা করিতে পারি! এবং অনুভব করিতে পারি যে, আমাকে সাহায্য, আশ্রয় এবং সান্ত্বনা দিতে তিনি সমর্থ,—শুধু সমর্থ নহেন, পরন্তু, ইচ্ছুক ও প্রস্তুত! তিনি বলিতেছেন, ‘দেখ, আমি সর্ব্বদাই তোমার সঙ্গে আছি।’ ‘আজ আমি তোমার গৃহেই বাস করিব। আমাতে তুমি বাস কর, এবং আমি তোমাতে বাস করি ’

 ’শাখা দ্রাক্ষালতার সহিত যুক্ত না থাকিলে যেমন ফলপ্রসূ হয় না, আমা হইতে বিযুক্ত থাকিলে তোমাদের দশাও ঠিক্ সেইরূপই হয়’। (John xv 4, 5)

 যদি আমি যীশুর সহবাসে আনন্দ পাই, তাহা হইলে, সকল সময় তাঁহার ইচ্ছা পালন করিতেও আমার আনন্দ হইবে। যীশু সঙ্গে থাকিলে, আমার যে-কোন স্থানে যাওয়া ও যাহাকিছু করা, সকলই সম্পূর্ণ নিরাপদ্‌। ‘আমি কোনও অমঙ্গল আশঙ্কা করি না, কারণ, তুমি আমার সঙ্গে আছ’। জীবনের পরীক্ষায় আমি ইহা সম্পূর্ণ সত্য বলিয়া বুঝিয়াছি। ভিন্ন ভিন্ন অস্ত্রোপচারের পর ডাক্তারগণ সময় সময় আমাকে বলিয়াছেন, ‘তুমি খুব শান্ত ও স্থির ছিলে, একটুকুও ভীত হইয়াছ বলিয়া মনে হয় নাই”। আমি পূর্ব্বে খুব ভীরু ছিলাম সত্য, কিন্তু তাহা সত্ত্বেও প্রত্যেক অস্ত্রোপচারের সময়৫