বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

আমি খুব শান্ত ছিলাম, এবং কোন অমঙ্গলের আশঙ্কায় ভীত হই নাই। ইহার একমাত্র কারণ এই যে, আমি যীশুর সাহায্যাকাঙ্ক্ষী হওয়াতে তিনি আমাকে বলিয়াছিলেন, ‘ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি’। ‘সাহস রক্ষা কর’। ‘ভীত হইও না’। ‘কোনও বিপদ্ তোমার নিকট আসিতে পারিবে না’।

 আমাকে সংজ্ঞানাশক ঔষধ (chloroform) দিবার অব্যবহিত পূর্ব্বেই হঠাৎ আমার চিত্তে যীশুর এই সকল বাণী ও অন্যান্য কথা উদিত হইয়াছিল, এবং এই জন্যই আমাকে শান্ত দেখাইতেছিল। ঠিক সেই সময় যীশু আমার সঙ্গে ছিলেন। তিনি বলিয়াছেন, ‘পরিশ্রান্ত ও ভারাক্রান্ত নর নারী আমার নিকট এস, আমি তোমাদিগকে শান্তি প্রদান করিব’। আমি যীশুকে বলিলাম, আমি পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, এবং অত্যন্ত অবসন্ন ও অসহায় হইয়াছি। তখন তিনি আমাকে শান্তি, বিশ্রাম, আনন্দ, আত্মার অন্ন পানীয় প্রদান করিলেন, এবং তিনি আমাকে এমন খাদ্যের সন্ধান বলিয়া দিলেন, যাহার কোন খবর পৃথিবীর লোকেরা জানে না। এই সমস্তই বিনা মূল্যে প্রাপ্ত। যীশু আমার কি পরম বন্ধু! কাল যেমন বন্ধু ছিলেন, আজও তেমনি আছেন, এবং চিরকাল এইরূপই থাকিবেন। আমার এইরূপ অনেক পার্থিব প্রিয় বন্ধু আছেন, যাঁহারা তাঁহাদের দয়ার কার্য্য এবং প্রেমপূর্ণ সহানুভূতি দ্বারা আমাকে সাহায্য ও