আনন্দিত করেন। যীশু তাঁহাদিগকে অবিলম্বেই বলিবেন, ‘যেহেতু তোমরা আমার সন্তানদের মধ্যে ক্ষুদ্রতম সন্তানের প্রতি এই সদয় ব্যবহার করিয়াছ, সেই হেতু তাহা আমাকেই করিয়াছ’। আমি প্রতিদিন আমার পার্থিব বন্ধুগণের জন্য ঈশ্বর সমীপে কৃতজ্ঞতা নিবেদন করি। কিন্তু, কত সময় আমাদের নিকটতম ও প্রিয়তম বন্ধুগণ আমাদের কাছ হইতে চলিয়া যান! তাঁহারা আমাদের সঙ্গে চিরকাল থাকিতে পারেন না।
‘আমার চারিদিকে পরিবর্তন ও ধ্বংসের লীলা চলিতেছে, ইহার মধ্যে হে অপরিবর্তনীয়, তুমি আমার সঙ্গে থাক।’
যদি এইরূপ না হইত, যদি আমাদের জন্য এই পৃথিবীতে বিপদ্ ও পরীক্ষা, এবং অন্ধকারাচ্ছন্ন বাত্যা-বিক্ষুব্ধ দিনের সমাবেশ না হইত, তাহা হইলে আমরা বিশ্রাম, শান্তি ও প্রকৃত সুখের মর্ম্ম বুঝিতে পারিতাম না,—জীবনে সুদিনের আগমনের যে সার্থকতা, তাহাও আমাদের অজ্ঞাত থাকিয়া যাইত। ‘পৃথিবীতে তোমরা মহা দুঃখ পাইবে।’ যদি জগৎ দুঃখপূর্ণ না হইত, তাহা হইলে আমরা শ্রেষ্ঠতর দেশের অনুসন্ধান করিতাম না। আমি অনেক সময় মনে মনে ভাবি, যন্ত্রণা, অবসাদ, দুঃখ এবং উদ্বেগ হইতে মুক্ত হইতে পারিলে আমাদের কত আনন্দ হইবে—তখন আমরা এমন স্থানে অবস্থিতি করিতে পারিব, যেখানে অশ্রুজল নাই, মলিন মুখ নাই, কিন্তু যেখানে কেবলই শান্তি ও