বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

আনন্দ বিরাজ করে; সর্ব্বাপেক্ষা সৌভাগ্যের কথা এই যে, সেখানে আমরা যীশুকে দেখিব। তখন আমি পরিতৃপ্ত হইব, এবং অতীত পরীক্ষার সকল কথা ভুলিয়া যাইব। এখনও যখন আমি আমার অতীত জীবনের কথা চিন্তা করি, তখন আমার ব্যাধি-যন্ত্রণা এবং নানাবিধ পরীক্ষার মধ্যেও আমি এত দিন কি আশ্চর্য্যভাবে পরিচালিত ও রক্ষিত হইয়াছি, তাহা ভাবিয়া বিস্ময়ে অভিভূত হই। মঙ্গল এবং দয়া আমার জীবন-পথের নিত্য সঙ্গী হইয়াছে। ‘ঈশ্বর সেখানে ছিলেন’।

‘এমন বিস্ময়কর প্রেম, এমন স্বর্গীয় প্রেম, আমার
জীবন, মন, প্রাণ, আত্মা সকলই দাবি করিতেছে।’
‘হে প্রভু, আমার জীবন গ্রহণ কর, এবং তাহা
তোমার নামে উৎসর্গীকৃত করিয়া দাও।’

‘হে আনন্দময় পরিত্রাতা, আমি উত্তরোত্তর
তোমার মতন হইবার জন্য প্রার্থনা করিতেছি;
আমি প্রার্থনা করিতেছি, যেন তোমার শক্তি
কপোতের মতন আমাতে বাস করে।

তুমি ত আমার সকল দুর্ব্বলতার কথা,
এবং আমার সকল উদ্বেগের কথা জান;
যখন আমি তোমার মূল্যবান্ প্রতিশ্রুতি
উল্লেখ করিয়া প্রার্থনা করি,