বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলচ্ছক্তিহীন রোগীদের ( Invalids) প্রতি আমার বাণী
৬৯

তখন আমার প্রত্যেকটি প্রার্থনা শুনিও,
এবং তাহা পূর্ণ করিও।
হে আনন্দময় পরিত্রাতা, আমি তোমার নিকট
এমন স্পষ্ট এবং উজ্জ্বল বিশ্বাস প্রার্থনা করিতেছি,
যাহার জ্যোতি গভীর তমসাচ্ছন্ন রজনীর অন্তরালেও
তোমার মহিমা দেখিতে সমর্থ হয়।

আমি দীনতার জন্য প্রার্থনা করিতেছি—
কৃপা করিয়। আমাকে দীনহীন কর,
দীনতা-বসনে আচ্ছাদিত হইয়া তোমার ইচ্ছা ভিন্ন
অপর কোন ইচ্ছা যেন আমার না থাকে!

আনন্দময় পরিত্রাতা, আমি প্রার্থনা করিতেছি,—
আমার নিত্য প্রার্থনা এই,—আমি যেন
এই জীবন সম্পূর্ণরূপে তোমাকে উৎসর্গ করিতে পারি,
যাহাতে আমাকে আরও তোমার মতন করিবে!

যখন আমি তোমার মূল্যবান্ প্রতিশ্রুতি
উল্লেখ করিয়া প্রার্থনা করি,
তখন আমার প্রত্যেকটি প্রার্থনা শুনিও,
এবং তাহা পূর্ণ করিও।’

 মুক্তিদাতা শুধু যে আমার প্রার্থনা শোনেন ও পূর্ণ করেন, এমন নহে; পরন্তু, তিনিও আমার জন্য প্রার্থনা করেন। ইহা জানা আমার পক্ষে পরম সান্ত্বনার বিষয়।