বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

‘আমি তাহাদের জন্য প্রার্থনা করি’ (John xvii, 9 to 26)। ‘তুমি তাহাদিগকে পৃথিবী হইতে লইয়া যাইবে, এই জন্য আমি প্রার্থনা করি না। কিন্তু, আমি প্রার্থনা করি, তুমি তাহাদিগকে দুর্গতি হইতে মুক্ত রাখিবে।’ “পিতার নিকট আমাদের এক জন পক্ষসমর্থক আছেন— তিনি পুণ্যবান্ যীশু।” (I John ii. 2)। আমার যাহাতে বিশ্রামের অভাব না হয়, তজ্জন্য পরিত্রাতা তাঁহার মহিমাতে আমার স্বপক্ষে বলেন, এবং যদি আমি তাঁহার উপর নির্ভর ও তাঁহার আদেশ পালন করি, তাহা হইলে তিনি আমাকে শান্তিদান করিবেন, এবং শান্তিতে রক্ষা করিবেন, এই প্রতিশ্রুতি দিয়াছেন। তিনি আমার বাসস্থান নির্ম্মাণ করিতে গিয়াছেন, এবং শীঘ্রই আসিয়া আমাকে তাঁহার নিকট লইয়া যাইবেন। ‘যেন আমি নিত্যকালই আনন্দ লাভ করিতে পারি।’ আমাকে সময় সময় জিজ্ঞাসা করা হয়, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমার নিকট ইহা অদ্ভূত ও অসঙ্গত প্রশ্ন বলিয়া মনে হয়। আমি মৃত্যুর কথা ভাবি না। মৃত্যুর কথা ভাবিলে আমার মনে হয়, আমি নিদ্রিত হইতে যাইতেছি; যখন জাগরিত হইব, তখন আমার কোন বেদনা, অবসাদ, দুঃখ ও বিপদ্ থাকিবে না। আমাকে ‘বাড়ী’ লইয়া যাও, রাজভবনে প্রতিষ্ঠিত করিয়া চিরদিনের জন্য আমাকে এক রাজপুত্রের মতন রাখ, এইরূপ ভাবে ঈশ্বরের ইচ্ছার হাতে আত্মসমর্পণ করা, আমার নিকট