বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলচ্ছক্তিহীন রোগীদের ( Invalids) প্রতি আমার বাণী
৭১

অত্যন্ত অদ্ভূত বলিয়া মনে হয়। আমি বাড়ী যাইতে ইচ্ছুক সত্য; কিন্তু ঈশ্বরের ইচ্ছার সম্পুর্ণ অনুগত হইয়া, সম্ভবপর হইলে আরও কিছু কাল, এখানে থাকিতে চাই, যেন দুঃখবহনের দ্বারা প্রভুর সেবা করিতে পারি, এবং বলিতে সমর্থ হই, ‘আমার ইচ্ছা নহে, কিন্তু, তোমার ইচ্ছাই পূর্ণ হউক।’ ‘প্রভুর নিকট যাহা ভাল মনে হয়, তাহাই তাঁহাকে করিতে দাও।’ ‘আমি তাঁহার উপর নির্ভর করিব, এবং ভীত হইব না।’ তাঁহার অসীম জ্ঞানে ভুল করা অসম্ভব, এবং তাঁহার দয়া এত অধিক যে, তাঁহার পক্ষে আমার অথবা তাঁহার অপর কোন সন্তানের প্রতি কোন সময় নিষ্ঠুর হওয়া সম্ভবপর নহে। আমার প্রয়োজনানুসারে তিনি আমাকে নিমেষে নিমেষে শান্তি প্রদান করিবেন। ‘আমি অনেকের নিকট আশ্চর্য্যের বিষয় হইলেও, তুমি কিন্তু আমার চির আশ্রয়।’ (Psalm Lxxi, 7.)

 আমার এই ক্ষুদ্র আত্ম-জীবনী খানার লেখা আরম্ভ করার পর হইতে আমি প্রমাণিত করিয়াছি যে, অক্ষয় পুরুষ আমার কেমন চির আশ্রয়, এবং যীশু, আমার প্রিয় যীশু, কেমন চিরবন্ধু হইয়া রহিয়াছেন,—বিশেষতঃ রুগ্ন ও আর্ত্তদের দুঃখ বিপদের দিনে। অনেক দিন ধরিয়া, বৎসরের পর বৎসর, আমার দিন রাত্রি অবসাদের ভিতর দিয়াই কাটিয়াছে, এবং এমন শারীরিক যন্ত্রণার ব্যবস্থা হইয়াছে, যাহা বহন করিতে পারিব বলিয়া মনে করি নাই।