বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলচ্ছক্তিহীন রোগীদের ( Invalids) প্রতি আমার বাণী
৭৩

তুমি একজন রাজার নিকট আসিতেছ,
অনেক প্রার্থনা লইয়া তাঁহার কাছে আগমন কর;
কারণ, তাঁহার দয়া ও শক্তি এত অধিক যে,
কাহারও প্রার্থনা তাঁহার নিকট অত্যধিক

বিবেচিত হয় না।

 তখনই, আমি নিজের এবং অপরের জন্য এক বিশেষ সুবৃহৎ আবেদন লইয়া উপস্থিত হইয়াছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার প্রেমময় পিতা আমার প্রার্থনা পূর্ণ করিবেন। কি ভাবে আমার প্রার্থনা পূর্ণ হইবে, সেই সম্বন্ধে আমার বিন্দুমাত্রও ধারণা ছিল না। আমি যে প্রার্থনা করিয়াছিলাম, সেই কথা এই সময় কোন মানুষই জানিত না; কিন্তু, তখন হইতেই ঈশ্বর তাহা পূর্ণ করিতেছিলেন। ‘মানুষেরা যখন কথাবার্ত্তা বলিতে থাকিবে, তখনও আমি তাহা শুনিব’ (Isa. LXV 24). কয়েক মাস চলিয়া না যাইবার পূর্ব্বে, আমি ইহা বুঝিতে পারি নাই, এবং তিনি শুধু আমার প্রার্থনা পূর্ণ করিয়াছেন, তাহা নহে, পরন্তু আমি যাহা চাহিয়াছি তাহার ছয় গুণ দান করিয়াছেন। কাল মেঘগুলি করুণা-সিক্ত ছিল, এবং আমার নিজের এবং অন্যের উপরও আশীর্ব্বাদ বর্ষণ করিয়াছে। যে ঈশ্বর হইতে সর্ব্ববিধ কল্যাণ প্রবাহিত হইতেছে, আমি তাঁহার কত স্তব স্তুতি করিয়াছিলাম, এবং আমার বন্ধুদিগকেও কত ধন্যবাদ প্রদান করিয়াছিলাম!