বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলচ্ছক্তিহীন রোগীদের ( Invalids) প্রতি আমার বাণী
৭৫

তদ্বিষয়ে সাহায্য করিতেছেন। ‘আমার নিকট প্রার্থনা কর এবং আমি তোমাকে তাহার উত্তর দিব’। (Jer, xxxiii, 3).

 আমি চেয়ারে বসিতে না পারিলেও, ‘যে-কোন অবস্থায় থাকি না কেন তাহাতেই সন্তুষ্ট থাকিতে অভ্যস্ত হইয়াছিলাম।’ আমি বিছানায় শুইতে পারি, এবং এত অনুগ্রহ লাভ করিয়াছি, এই জন্য আমি সত্যই কৃতজ্ঞ,—সমস্তই ঈশ্বরের ভালবাসা ও করুণার নিদর্শন। আমার ভাগ্যে অনেক নূতন বন্ধু জুটিয়াছিল; তাঁহারা আমায় আনন্দ ও উৎসাহপূর্ণ চিঠি লিখিয়াছিলেন। যদিও তাঁহারা কখনও আমাকে দেখেন নাই, তথাপি আমরা পরস্পরে প্রেমপূর্ণ সহানুভূতি-সূত্রে আকৃষ্ট হইয়াছিলাম, এবং অপর বন্ধুরা তাঁহাদের উৎসাহ-সঞ্চারক সঙ্গ ও চিঠি দ্বারা প্রতিপন্ন করিয়াছিলেন যে, তাঁহারা কেমন খাঁটি, বিশ্বস্ত, প্রাচীন এবং পরীক্ষিত বন্ধু হইয়া রহিয়াছেন, তাঁহারা প্রত্যেকে এবং সকলে আমার জীবনে আনন্দ দিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। সেই চেষ্টার মূলে ছিল যীশুর প্রতি প্রেম।

 বাস্তবিকই আমি ভগবানের অনেক প্রসাদ লাভ করিয়াছি,—তাহা অসংখ্য। আশ্বাস-বাক্যানুসারে প্রার্থনার উত্তর আসে, কোন ভাল বস্তু অপ্রাপ্য থাকে না। “প্রার্থনা কর, তুমি প্রাপ্ত হইবে’। সকল অভাব পরিপূর্ণ করা হইবে।