বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলচ্ছক্তিহীন রোগীদের ( Invalids) প্রতি আমার বাণী
৭৭


যদি অন্য কাহারও হাতে চাবি থাকিত,
কিংবা তিনি বিশ্বাস করিয়া তাহা আমাকে দিতেন,
তাহা হইলে হয়ত আমি বিষাদগ্রস্ত হইতাম ৷
আগামী কল্যকার উদ্বেগসকল যদি শান্তি-বর্জ্জিত হইয়া
এখনই উপস্থিত থাকিত, তাহা হইলে কি হইত?
আমি বরং পছন্দ করি, তিনি ঊষার দ্বার খোলেন,
এবং নবালোকের আগমনের সঙ্গে এই কথা বলেন,
‘আমার ইচ্ছাই সর্ব্বোত্তম।’

আমার প্রকৃত ঝাপ্‌সা দৃষ্টি
আমাকে নিরাপদে রাখে। কারণ,
আমার কুজ্ঝটিকাময় যাত্রাপথে
অন্ধের ন্যায় চলিতে চলিতে
আমি তাঁহার স্পর্শ অনুভব করি, এবং
তাঁহাকে বলিতে শুনি,
‘আমার সাহায্য সুনিশ্চিত।’

আমি তাঁহার ভবিষ্যৎ পরিকল্পনা জানি না,
কিন্তু ইহ। আমি জানি,
আমার উপর তাহার প্রসন্ন দৃষ্টি আছে,
এবং যতদিন এখানে আছি
তাঁহারই করুণার আশ্রয়ে আছি।
ইহাই যথেষ্ট। ইহাতেই আমার সকল অভাব দূর হয়,