বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৹

দিয়াছিল, এবং তাহাও রক্ষা করিতে পারা যায় নাই। ইহার কয়েক বৎসর পরে, তাঁহার দক্ষিণ বাহুর কনুইর উপরের যে অংশ ছিল, তাহাও কাটিয়া ফেলিতে হইয়াছিল।

 এই সকল অত্যধিক ক্লেশকর পরীক্ষার ভিতরেও তিনি আশ্চর্য্য সাহস, ধৈয্য, ও উপায়োদ্ভাবনী শক্তি প্রদর্শন করিতে সমর্থ হইয়াছিলেন। যখন তাঁহার দক্ষিণ বাহু কর্ত্তিত হইয়াছিল, তখন তিনি বাম হস্তের সাহায্যে লিখিতে শিক্ষা করিয়াছিলেন; কিন্তু, এখন কনুইর উপর পর্য্যন্ত বাম বাহুও কাটা হইল, তখন তিনি দুইটি যন্ত্র উদ্ভাবন পূর্ব্বক, একটির সাহায্যে দক্ষিণ বাহু দ্বারা লিখিতে, এবং অপরটির সহায়তায় বাম বাহুদ্বারা পুস্তকের পাতা উল্টাইতে পারিতেন। এই ভাবে যে চিকিৎসকের সঙ্গে তিনি বাস করিতেন, তাঁহার সহকারী লেখিকার কার্য্য করিতে সমর্থ হইয়াছিলেন। বিগত ২৮ বৎসর কাল তাঁহার শারীরিক যন্ত্রণা অত্যন্ত তীব্র থাকিলেও, তিনি সকল সময়ই উৎফুল্ল, আনন্দিত এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ থাকিতেন। তিনি বলিয়াছেন, তিনি সময়ে সময়ে উত্যক্ত হইয়া পড়িতেন; ইহাতে আশ্চর্য্য হইবার কিছু নাই। কিন্তু, আমি যখনই তাঁহার নিকট গিয়াছি, আমি কখনও তাঁহাকে উত্যক্ত দেখি নাই। অধিকন্তু, আমি যে তাঁহাকে শুধু সহিষ্ণু দেখিয়াছি তাহা নহে, পরন্তু দেখিয়াছি, তিনি ঈশ্বরের গুণগানে নিযুক্ত, এবং তাঁহার গৌরবে আশান্বিত ও হর্ষোৎফুল্ল। তিনি ঈশ্বরে যে আনন্দ পাইতেন, তাহা তাঁহার বাসগৃহখানিকে সূর্য্যকিরণে উদ্ভাসিত করিয়া রাখিত, এবং যাঁহারা তাঁহাকে সান্ত্বনা প্রদান করিতে যাইতেন, তাঁহারা, সান্ত্বনা প্রদান করা দূরে থাকুক, নিজেরাই তাঁহার নিকট হইতে সান্ত্বনা ও আনন্দ লাভ করিয়া প্রত্যাবর্ত্তন করিতেন। ‘দুঃখ ক্লেশ যেমন তাঁহার প্রচুর ছিল, তেমনি তাঁহার সান্ত্বনাও তদপেক্ষা অনেক বেশী ছিল’।