চিরকালের জন্য বাস করিবার অধিকার লাভ করিব। সেখানে দুঃখ কষ্ট বা উদ্বেগ নাই, এবং আমি যীশুর সঙ্গে ‘নিত্য শান্তিতে থাকিব’
‘কেবলমাত্র কৃপাতেই পরিত্রাণ লাভ করিয়াছি,
এবং ইহাই আমার একমাত্র অজুহাত;
যীশু সমস্ত মানবজাতির জন্য দেহ রক্ষা করিয়াছেন।
যিশু আমার জন্য দেহরক্ষা করিয়াছেন। এবং এখন আমি প্রতীক্ষা করিতেছি। তিনি আমাকে সাবহিত থাকিতে ও প্রতীক্ষা করিতে বলিয়াছেন, কিন্তু অনেক সময় আমি বিস্মিত হইয়া ভাবি, আমার প্রভুর আগমনে এত বিলম্ব হইতেছে কেন? ‘হে পিতা, তোমার নিকট ইহা ভাল বিবেচিত হইয়াছে, তবে তাহাই হউক।’ এখানে আরো কিছু দিনের আঁধার, আরো কিছু দিনের দুঃখ, তাহার পর তিনি তাঁহার পরিশ্রান্ত সন্তানের নিকট আসিবেন।
যীশু আমার জন্য দেহত্যাগ করিয়াছেন।
মূল ইংরেজীতে নিম্নলিখিত চতুর্দ্দশটি ছত্রের প্রত্যেকটির আদ্য অক্ষর যোগে “যীশু আমার জন্য দেহত্যাগ করিয়াছেন” এই বাক্যটি রচিত হইয়াছে।
১। তাঁহার দয়াতেই মুক্তভাবে সমর্থিত।