সঙ্গীত। এই বিজয়ের ভাব বন্ধনের স্মৃতি হইতেই উৎপন্ন হইতে পারে। আমার আত্মা যেমন সুমিষ্টভাবে এই সঙ্গীত গান করিতে পারে, কোনও স্বর্গীয় দূত তদ্রূপ করিতে সমর্থ নহে। আমার ন্যায় গান করিতে হইলে, তাহাদিগকেও আমার মতন নির্ব্বাসনের ভিতর দিয়া যাইতেই হইবে—ইহা তাহারা করিতে অক্ষম। আর্ত্ত ভিন্ন কেহ এইরূপ গান শিখিতে পারে না।
অতএব, হে আত্মন্, তুমি তোমার পিতার নিকট হইতে সঙ্গীত-শিক্ষা প্রাপ্ত হইতেছ। অদৃশ্য ধর্ম্মসঙ্গীত-গায়ক-দলভুক্ত হইবার জন্য তিনি তোমাকে শিক্ষা দিতেছেন। এই স্বর্গীয় মহা সঙ্গীতের এমন সকল অংশ আছে, যাহা তুমি ভিন্ন আর কেহ গাহিতে পারিবে না। এমন সকল তান আছে, যাহা দেবদূতগণের পক্ষে অত্যন্ত নিম্নস্তরের। এই মহাসঙ্গীতের এমন সকল উচ্চ তান থাকিতে পারে, যাহা তোমার স্বরগ্রামের অতীত, একমাত্র দেবদূতগণেরই আয়ত্তাধীন। কিন্তু, এমন গভীরতা আছে যাহা তোমারই আয়ত্তাধীন,—একমাত্র তুমিই তথায় পৌঁছিতে সমর্থ। তোমার পিতা তোমাকে দুঃখের বিদ্যালয়ে রাখিয়া,দেবদূতেরা যে-গান করিতে পারে না, তাহাই তোমাকে শিখাইতেছেন। আমি মানুষকে বলিতে শুনিয়াছি যে, তোমাকে পরীক্ষা করিবার জন্যই তিনি দুঃখ পাঠান; না, তাহা সত্য নহে,— তিনি তোমাকে শিক্ষা দিবার জন্য, এবং স্বর্গীয় গায়কদলের