বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

উপযুক্ত করিবার জন্যই দুঃখ পাঠান। অন্ধকারের মধ্যে তিনি তোমার সঙ্গীত রচনা করেন; দুঃখের উপত্যকায় তিনি তোমার সুর বাঁধিয়া দেন; সংশয়ের অবস্থায় তিনি ভিন্ন ভিন্ন সুরের সম্মিলনে তাহা গভীর করেন; ঝড় ঝঞ্ঝায় তিনি কারুণ্য-রসকে আরও পুষ্ট করেন; দুঃখের বর্ষায় তিনি তোমার স্বরকে মিষ্টতর করেন, নিরাশা ও অবসাদের অবস্থায় তিনি বাক্যকে নিয়ন্ত্রিত করেন। ভয় হইতে আশায় পরিবর্ত্তনে তিনি আলোক ও অন্ধকারকে পূর্ণতা প্রদান করেন। হে আমার আত্মন্, তুমি তোমার দুঃখের শিক্ষালয়কে হেয় জ্ঞান করিও না। ইহার প্রভাবে তুমি বিশ্ব-সঙ্গীতে একটি বিশিষ্ট স্থান অধিকার করিবে।

রেভাঃ জিও মেথিসন, ডি.ডি. 

(একজন অন্ধ পাদরী) 

 



প্রার্থনা

 এখনও প্রার্থনার উত্তর পাও নাই—যে প্রার্থনা প্রাণের মর্ম্মভেদী বেদনা হইতে বহু বৎসর তোমার কণ্ঠে ধ্বনিত হইয়াছে? তোমার বিশ্বাস কি ম্লান হইতেছে—আশা কি চলিয়া যাইতেছে, এবং তুমি কি মনে করিতেছ, তোমার চোখের জল ব্যর্থ হইয়াছে? এই কথা বলিও না যে, পিতা