বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রার্থনা
৮৭

তোমার প্রার্থনা শোনেন নাই; তোমার প্রার্থনা পূর্ণ হইবেই হইবে—কোনও সময়ে—কোনও স্থানে।

এখনও প্রার্থনার উত্তর পাও নাই? তুমি যখন পিতার চরণে
তোমার এই একমাত্র প্রার্থনা প্রথম নিবেদন করিয়াছিলে,
তখন তোমার মনে হইয়াছিল, ইহা এত জরুরী যে,
তুমি চাহিবার সময় পর্য্যন্তও প্রতীক্ষা করিতে পার না।
তাহার পর হইতে যদিও বহু বৎসর চলিয়া গিয়াছে,
তবুও তুমি নিরাশ হইও না,
প্রভু তোমার প্রার্থনা পূর্ণ করিবেনই,
কোনও সময়ে—কোনও স্থানে।

এখনও প্রার্থনার উত্তর পাও নাই?
না, বলিও না তোমার প্রার্থনা অপূর্ণ রহিয়াছে;
হয়ত তোমার যাহা করণীয়,
তাহা এখনও সম্পূর্ণরূপে করা হয় নাই;
প্রার্থনার সঙ্গে সঙ্গেই তাহা পূর্ণ করিবার কাজ
আরম্ভ হইয়াছে,

এবং ঈশ্বর যাহা আরম্ভ করিয়াছেন,
তাহা তিনিই শেষ করিবেন;
প্রাণে যদি পূজার দ্বীপ প্রজ্বলিত রাখিতে পার,
তাহা হইলে তুমি তাঁহার মহিমা নিশ্চয়ই দেখিবে—
কোনও সময়ে—কোনও স্থানে।