বিষয়বস্তুতে চলুন

পাতা:দগ্ধ-কচু - দেবেন্দ্রনাথ সেন (১৯১২).pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দগ্ধ-কচু
৩৭

যন্ত্রকে অবহেলা ক'রে কোনদিন জলপথে ষ্টীমারে আরোহণ কর। আমাদের ব্লু ষ্টকিংস শালাজটিকে জিজ্ঞাসা কর। তিনি বল্বেন “সে যাত্রা অত্যন্ত বিপদসঙ্কুল। সে প্রদেশে ভীম নক্র বাস করে।”

 ভৃত্য তামাক সাজিয়া আনিল। হরনাথ দাদা তামাক টানিতে টানিতে বলিতে লাগিলেন “আমার নাকালের practical অংশটা বল্‌চি শোন। শ্রোতার পক্ষে edifying, বক্তার পক্ষে mortifying.

 সেই দিন রাত্রিকালে আহারান্তে শয়নকক্ষে দিব্য আরামে পালঙ্কে শুয়ে Penal codeএর definition গুলি revise করুচি— পালঙ্কের একপার্শ্বে শশীকলার মত প্রভা সুন্দরী শোভা পাচ্ছেন, এমন সময়ে Brigadier General রাঙাদিদি সদলবলে আমার সমীপে হাজির—

 আমার ত দেখেই চক্ষুস্থির! জান ত' মেঘনাদ, ছেলে বেলা হ'তে কশরৎ ও জিমন্যাসটিক্ ক'রে আমার দেহে অসাধারণ শক্তি হয়েচে— মাংসপেশীগুলি দেখেছো!- কেমন developed! Worthy of a gladiator! সুরেন বাঁড়ুয্যের তাই জিতেন বাঁড়ুয্যের অপেক্ষা বাহুবলে আমি কোন মতেই হীন নহি। আর আমার height জান। Six feet six inches. সে দিন সেই গোঁয়ার