এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিজ্ঞাপন।
এখানকার প্রসিদ্ধ উকীল শ্রীযুক্ত বাবু তারাপদ বন্দ্যোপাধ্যায় মহাশয় অসুস্থ হইয়া গত জ্যৈষ্ঠ মাসে দার্জ্জিলিঙ্গ নগরে গমন করেন। তথা হইতে তিনি আমাদের শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত বাবু হরিনাথ চক্রবর্ত্তী মহাশয়কে যে পত্র লিখিয়াছিলেন, তাহা পাঠ করিয়া আমরা অতীব প্রীত হইয়া উহা সাধারণের গোচর করিবার জন্য তাঁহাদের উভয়ের অনুমতি প্রার্থনা করি। তাঁহাদের অভিপ্রায় অনুসারে পত্রখানি প্রকাশিত করিলাম। ভরসা করি পাঠকমাত্রেই ইহা পাঠ করিয়া প্রীতি লাভ করিবেন। ইতি
কৃষ্ণনগর |
শ্রীপ্রসন্নকুমার সরকার। |