বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

দার্জ্জিলিঙ্গবাসী বাঙ্গালী ভদ্রলোক।

 বৈকালে এখানকার কয়েকটী বাঙ্গালী ভদ্রলোক আমার সহিত দেখা করিতে আসিলেন। বাবু মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানকার সরকারী উকীল। ইনি অতিশয় বুদ্ধিমান্ ও সুশিক্ষিত এবং এক জন গণ্যমান্য ব্যক্তি। ইঁহার মত ভদ্রলোক আমি অতি অল্পই দেখিয়াছি, দেখি নাই বলিলেও অত্যুক্তি হয় না। মহেন্দ্রবাবুর সহিত আলাপ করিয়া বড়ই প্রীত হইয়াছিলাম।

 পর দিবস মহেন্দ্র বাবুর বাসায় যাই। এখানে একটী ‘হিন্দু পবলিক হল’ নির্ম্মিত হইতেছে। মহেন্দ্র বাবু ইহার প্রধান উদ্‌যোগী। সাহেব মহোদয়গণের দুইটী ‘পবলিক হল’ আছে। একটী উচ্চশ্রেণীর, ও অপরটী মধ্যম শ্রেণীর সাহেবগণের ব্যবহারের জন্য নির্ম্মিত। কোনটীতেই এদেশীয় লোকের প্রবেশাধিকার নাই। এ ব্যবস্থা অন্যায় নহে। জেতা ও জিত জাতির সম্বন্ধ নিরপেক্ষভাবে বিচার করিলে ইহাতে কোন দোষ লক্ষিত হয় না। বিধাতার নির্ব্বন্ধানুসারে আমরা জেতৃগণের পদতলে থাকিব, মধ্যে মধ্যে তাঁহাদের পাদুকা-সংলগ্ন লৌহ-শলাকার