বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

 ২৯।৩০শে জুন—দুই দিনই অবিশ্রান্ত বৃষ্টি হইল। ঘরের বাহির হই নাই। বাসার নিকটবাসী দুই একটী বন্ধুর সহিত কথা-বার্ত্তায় সময় অতিবাহিত করিয়াছিলাম।

 ১লা জুলাই রবিবার—হাটে গেলাম, কিন্তু দেশে ফিরিয়া যাইবার ইচ্ছা বড়ই প্রবল হইয়াছিল বলিয়া খাদ্যদ্রব্যাদি অল্পপরিমাণে খরিদ করিলাম। লাট সাহেব মর্ত্তে গমন করিবেন বলিয়া পারিষদ ও অনুচর বর্গ অদ্য হইতেই অবতরণারম্ভ করিলেন। ইতিপূর্ব্বে ‘বার্চ্চ হিল’ দেখিয়াছিলাম, কিন্তু ভালরূপ দেখা হয় নাই বলিয়া ঐ পাহাড়টী আবার দেখিতে গেলাম। পাহাড়ের উপরে উঠিলাম। কতপ্রকার যে বৃক্ষ দেখিলাম, তাহার সংখ্যা নাই। এই পর্ব্বতের উচ্চতম স্থানে একটী কাষ্ঠনির্ম্মিত গৃহ আছে, পরিদর্শকগণ তথায় বিশ্রাম করেন। ঐ গৃহ হইতে অদূরে একটী কুটীর আছে, তথায় শৈলবিহারী ইংরেজগণের খাদ্য পাক হয়। ধন্য বিলাতবাসী! তুমিই উদর-দেবের প্রকৃত উপাসক। অবিচলিত তোমার ভক্তি, অকৃত্রিম তোমার প্রেম। এই দেবশ্রেষ্ঠের উপাসনার জন্য তুমি দেশ-বিদেশ হইতে উপকরণ