বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গবাসী বাঙ্গালী ভদ্রলোক।
৯৫

আহরণ করিতেছ, দিন দিন নূতন পূজাপ্রণালী উদ্ভাবন করিতেছ। কি জানি পূজার কাল অতীত হইলে নিরয়গামী হইতে হইবে, এই আশঙ্কায় এই জনশূন্য নিবিড় কাননেও তুমি পূজা-গৃহ নির্ম্মাণ করিয়াছ।

 ৩রা জুলাই মঙ্গলবার।—কল্য স্বদেশ-যাত্রা করিব। জিনিসপত্র বান্ধিতে আরম্ভ করিলাম। মন উৎসাহে পরিপূর্ণ হইল। “রণমুখ সিপাহী আর বাড়ীমুখ বাঙ্গালীর” অনিবার্য্য বিক্রম। মহাবলবান্ ঐরাবতও এ তেজ সহ্য করিতে সমর্থ হয় না। সন্ধ্যার সময়ে মহেন্দ্র বাবু সস্ত্রীক আমার বাসায় আসিলেন এবং পর দিবস তাঁহার বাসায় আহার করিবার জন্য নিমন্ত্রণ করিলেন। কিন্তু তাঁহার নিমন্ত্রণ গ্রহণ করিতে পারিলাম না।

 ৪ঠা জুলাই বুধবার।—নয়টাও অতীত হইল, আমরাও ষ্টেশনে উপনীত হইলাম। ষ্টেশনে যাইবার পূর্ব্বে আমার স্ত্রী মহেন্দ্র বাবুর বাসায় গিয়া তাঁহার পরিবারের নিকট বিদায় লইলেন। দার্জ্জিলিঙ্গ ত্যাগ করিতেছি মনে করিয়া তখন একটু কষ্ট হইল। মহেন্দ্র বাবু, হরিলাল বাবু প্রভৃতি বন্ধুগণ ষ্টেশন হইতে বিদায় গ্রহণ করিলেন; সেই সময় বেশী কষ্ট হইয়াছিল। ষ্টেশনে জগদ্বিখ্যাত ব্রাহ্মধর্ম্মপ্রচারক