বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

ধার্ম্মিকপ্রবর প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের সহিত সাক্ষাৎ হইল। দার্জ্জিলিঙ্গ নগর পরিত্যাগ করিলাম। স্বর্গ হইতে মর্ত্ত্যে নামিতে আরম্ভ করিলাম। সন্ধ্যার প্রাক্কালে শিলিগুড়িতে উপনীত হইলাম। মনে মনে হিমালয় গিরিরাজের নিকট বিদায় গ্রহণ করিলাম। হিমালয় প্রকৃতই ‘নগাধিরাজ’। ইহা নৈসর্গিক সৌন্দর্য্যের ভাণ্ডার। সহস্র সহস্র নির্ঝর এই পর্বতমালা হইতে উৎপত্তি লাভ করিয়া জলপ্রপাতাকারে নিম্নগামী হইতেছে, এবং পরিণামে নদনদ্যাকারে পরিণত হইয়া সমগ্র ভারতভূমি অভিষিক্ত করিতেছে। এই পর্ব্বতরাজ হইতে পবিত্রসলিলা সুরধুনীর উৎপত্তি; ইহা হইতেই অজেয় ব্রহ্মপুত্ত্র নদ নির্গত হইয়া জলকল্লোলে পূর্ব বঙ্গ কম্পিত করিতেছে। ইহার নির্ঝর-নিকর, নদনদ্যাদি, বৃক্ষশ্রেণী, তরুরুহরাজি, গিরিকুন্তলসমূহ, চিরতুষারমণ্ডিত তুঙ্গ শৃঙ্গনিচয়, যে কোন নৈসর্গিক পদার্থ দর্শন করিবেন, তাহাই অপূর্ব্ব ও অলৌকিক মনে হইবে এবং হৃদয় ভক্তিরসে পরিপ্লুত হইবে। ইতি

ভবদীয় একান্ত অনুগত
শ্রীতারাপদ বন্দ্যোপাধ্যায়।