এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র
দার্জ্জিলিঙ্গ, সাউথ ভিউ।
৪ঠা জুলাই, ১৮৯৪।
শ্রীযুক্ত বাবু হরিনাথ চক্রবর্ত্তী মহোদয়
সমীপেষু—
নমস্কার নিবেদনমিদম্—
এখানে আসিয়া দুই চারি দিবস পরে আপনাকে যে পত্র লিখিয়াছিলাম, তাহাতে ‘মহাকাল’-পাহাড়ের বিষয় লিখিত ছিল। আপনি তৎপাঠে সন্তুষ্ট হইয়া দার্জ্জিলিঙ্গের বৃত্তান্ত লিখিবার জন্য আমাকে অনুরোধ করেন। তদনুসারে আমার ভ্রমণের আমূল বৃত্তান্ত আপনার গোচর করিতেছি। ভরসা করি, বিরক্তির সহিত পাঠ করিবেন না।
১